তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর বনানী কড়াইল বস্তিতে তানজিনা নামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় সৎ বাবা মো. মহিউদ্দিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন।

 

 

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। তারপর তাকে কারাগারে পাঠানো হয়।

 

 

মামলার সূত্রে জানা যায়, তানজিলার মা জরিনা বেগমের সঙ্গে মোবাইলে পরিচয় হয় মহিউদ্দিনের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে জরিনা আগের স্বামীকে তালাক দিয়ে মহিউদ্দিনকে বিয়ে করেন।

 

মেয়ে তানজিলা ছাড়া জরিনার আরো দুই ছেলে তার বাবার বাড়িতে থাকে। ১০/১২ দিন ধরে মহিউদ্দিন ও জরিনা তানজিলাকে নিয়ে কড়াইল বস্তিতে একটি ভাড়া বাসায় থাকা শুরু করে। এখানে আসার পর থেকেই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। মহিউদ্দিন প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ জন্য গতকাল শনিবার সকালে জরিনা রাগ করে তার মেয়েকে রেখে মাদারীপুরের বোনের বাড়ি চলে যান। এরপর মহিউদ্দিন তার সৎ মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায়। তার গালে কামড় দেয়। এক পর্যায়ে তানজিলাকে ধর্ষণ করে।

 

এতে করে শিশুটির অবস্থা খারাপ হয়। পরে সে নিজেই তানজিলাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। সেখানে চিকিৎসকরা তানজিলাকে পরীক্ষা করে বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। পরে চিকিৎসকরা পুলিশকে জানায়। এরপর হাসপাতাল থেকে মহিউদ্দিনকে গ্রেফতর করে পুলিশ।

 

এ ঘটনায় শিশুটির মা জরিনা বেগম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD