তালতলীতে পুকুরে মিলল ২ কেজির ইলিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




তালতলীতে পুকুরে মিলল ২ কেজির ইলিশ

তালতলীতে পুকুরে মিলল ২ কেজির ইলিশ

তালতলীতে পুকুরে মিলল ২ কেজির ইলিশ




তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে পুকুর সেচে মিলেছে প্রায় ২ কেজি ওজনের বড় আকৃতির একটি ইলিশ মাছ। সোমবার (২২ মার্চ) উপজেলার বরবগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে কাউসার হাওলাদারের পুকুরে এ ঘটনা ঘটে।

 

 

কাউসার হাওলাদার জানান, চৈত্র মাস এসে গেছে এখন প্রায় সকল খাল-বিল সবকিছুই শুকিয়ে গেছে। আমার ঐ পুকুরটিও শুকিয়ে গিয়েছিল। সেচ দেওয়ার পরে জাল দিয়ে মাছ ধরার সময় ইলিশ মাছটি ধরা পড়ে।

 

 

তিনি ধারণা করে দৈনিক অধিকারকে জানায়, বর্ষা মৌসুমে যখন খাল-বিল সবকিছুই তলিয়ে যায়। তখন তার পুকুরটিও তলিয়ে গিয়েছিল। তার পুকুর থেকে অনেক মাছ বেরিয়ে গেলেও মনে হয় এই ইলিশ মাছটি তখন নোনা পানির সাথে এই পুকুরে আটকা পড়ে। আর পুকুরে ইলিশ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাজা ইলিশ দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

 

 

খবর পেয়ে কয়েকজন স্থানীয়রা বলেন, কখনো তাজা ইলিশ মাছ দেখা হয়নি, আমরা শুনলাম পুকুরে ইলিশ ধরা পরছে তাই দেখতে এলাম, দেখে অনেক ভালো লাগছে।

 

 

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম তিনি জানান, ইলিশ মাছ পুকুরে অনেক দিন বাঁচে, ইলিশের যখন ডিম পাড়ার সময় হয় ছোট অবস্থায় নদীতে চলে আসে। সেখান থেকে খাল-বিলে অন্তত ছয় মাস তারা থাকে। সেখান থেকে হয়তো ওই পুকুরে মাছটি আটকা পড়ে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD