তালতলীতে নির্বাচনে বিরোধিতা করায় আ. লীগের ৮ নেতা বহিষ্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালতলীতে নির্বাচনে বিরোধিতা করায় আ. লীগের ৮ নেতা বহিষ্কার

তালতলীতে নির্বাচনে বিরোধিতা করায় আ. লীগের ৮ নেতা বহিষ্কার




বরগুনা প্রতিনিধি।।  দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া এবং দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।এরা সবাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু, জেলা পরিষদের সদস্য ও ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম সিকদার, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজির হোসেন কালু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বড়বড়ী ইউপি চেয়ারম্যান আলমগীর মুন্সী, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, আওয়ামী লীগের সদস্য নান্নু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈফিকুজ্জামান তনু জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নিয়ম অমান্য করায় তাদের বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD