‘তরুণ ঘটক বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করবো’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘তরুণ ঘটক বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করবো’

‘তরুণ ঘটক বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করবো’




অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। জানা গেছে, কলাবাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের মলয় ঘটকের ছেলে তরুণ ঘটকের সঙ্গে মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।গত বৃহস্পতিবার তরুণ ঘটক ওই ছাত্রীকে বিয়ের কথা বলে ফোন করে তার বাড়িতে আসতে বলে। ফোন পেয়ে ওই ছাত্রী ওই বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে আসার পর তাকে মারধর করে বাড়ি থেকে পালিয়ে যান তরুণ।

ওই ছাত্রী বলেন, তরুণের সঙ্গে তার চার বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর কালকিনিতে তাদের সাক্ষাত হয়। সাক্ষাত থেকে প্রেম। এরপর থেকে তরুণ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় ঢাকায় তার সায়দাবাদের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে। গত বৃহস্পতিবার তরুণ আমাকে ফোন করে বাড়িতে এনে মারধর করেছে। ও যদি এখন আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।তরুণের মা ইতি ঘটক বলেন, এই মেয়ে ও তরুণের প্রেমের সম্পর্কে আমরা কিছুই জানি না। তরুণ ঢাকায় লেখাপড়া করে। বর্তমানে সে ঢাকায় আছে। বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের অভিভাবকদের মাঝে আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD