তফসিল সম্ভব না, তবে নির্বাচন পেছানো যেতে পারে: সিইসি Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তফসিল সম্ভব না, তবে নির্বাচন পেছানো যেতে পারে: সিইসি

তফসিল সম্ভব না, তবে নির্বাচন পেছানো যেতে পারে: সিইসি

ব্যালট পেপারে নানা অসুবিধা, তাই ইভিএম চালু করা হবে: সিইসি




অনলাইন ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কোনোভাবেই তফসিল পেছানো সম্ভব না। তবে সব রাজনৈতিক দল যদি একমত হয়, তাহলে নির্বাচন পেছানো যেতে পারে। নইলে সংবিধান মেনেই নির্বাচন হবে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ইটিআই ভবনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ভোটারদের ভোটের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ইভিএম এর বিকল্প নেই। ব্যালট পেপারে নানা অসুবিধা রয়েছে। সেগুলো এড়িয়ে চলার জন্য ইভিএম চালু করা হবে।

সিইসি বলেন, ইভিএম নিয়ে আগে আইনি জটিলতা ছিল। সেগুলো এখন কাটিয়ে উঠেছি। রাষ্ট্রপতি আমাদের অধ্যাদেশ জারি করেছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেনকে প্রধান করে ইভিএম কমিটি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শহর অঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে।

কে এম নুরুল হুদা বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এবং সংবিধানের আলোকে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে জানুয়ারি মাসে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। যেমন- বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারিতে। তখন সেখানে সারা দেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।’

সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এবার স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে।

এছাড়া তিনি পোলিং অফিসারদের উদ্দেশে বলেন, রাজনৈতিক নেতারা ইভিএম নিয়ে নানা কথা বলতে পারে। কিন্তু তাদের সঙ্গে কোনও প্রকার উত্তেজিত না হয়ে ইভিএম নিয়ে তাদের বুঝাতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD