ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা-ভোলায় তোফায়েল আহমেদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা-ভোলায় তোফায়েল আহমেদ

ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা-ভোলায় তোফায়েল আহমেদ




ভোলা প্রতিনিধি॥  ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেছে রেডক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী। আজ দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।এসময় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫শ’ মারা গেছে।

আজ শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ইউরোপে অনেক দেশ ডেঙ্গু আক্রান্ত। আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এমন মানবিক সমস্যায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারুপ করে লাভ নাই। এটা ঠিক আরও আগ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা করা উচিৎ ছিল। সুতরাং রাজনীতি না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবেলা করি।

জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা.রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রেস কাব সভাপতি হাবিবুর রহমান,সম্পাদক অমিতাভ রায় অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন,রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজিজুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা চেম্বার অব কমার্স এবং স্বাস্থ্যবিভাগ যৌথভাবে এই আয়োজন করে।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশে নয় উন্নয়নশীল প্রায় সব দেশেই এর প্রকোপ রয়েছে। কিন্তু আমাদের দেশে কেউ কেউ এটি নিয়ে রাজনীতি করতে চাচ্ছে। আমরা অনেক কিছু নিয়েই রাজনীতি করি। তবে ডেঙ্গু নিয়ে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। এসময় তিনি রেড ক্রিসেন্ট,জেলা স্বাস্থ্য বিভাগ ও চেম্বার অব কমার্সকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD