টানা পঞ্চমদিনের মতো আজও বরিশাল বিভাগে করোনায় মৃত্যু নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টানা পঞ্চমদিনের মতো আজও বরিশাল বিভাগে করোনায় মৃত্যু নেই

টানা পঞ্চমদিনের মতো আজও বরিশাল বিভাগে করোনায় মৃত্যু নেই

দুইদিন করোনায় মৃত্যুহীন দিন দেখলো বরিশাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা পঞ্চমদিনের মতো আজও বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সেইসঙ্গে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও কারও মৃত্যু হয়নি।

 

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, খুলনা ও সিলেট বিভাগের তিন জন করে এবং রংপুর বিভাগের দুই জন।

 

 

এর আগে গতকাল (২৬ সেপ্টেম্বর) করোনায় ২১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের চার জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগের একজন করে এবং সিলেট বিভাগের তিন জন।

 

 

এর আগের দিন ( ২৫ সেপ্টেম্বর) মারা যান ২৫ জন। তাদের মধ্যে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু ছিল না। ২৪ ও ২৫ সেপ্টেম্বরেও করোনায় বরিশালে কোনও মৃত্যু ছিল না।

 

 

অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর দেশে দৈনিক নতুন শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কমে আসে গত মধ্য আগস্ট থেকে। ডেল্টার তাণ্ডবের পর গত ২৩ সেপ্টেম্বর প্রথম তিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। যদিও দেশে মহামারিকালের ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ আগস্ট মাসেই। গত ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে তারপর থেকে ডেল্টার তাণ্ডব কমে আসে, কমে আসতে থাকে শনাক্ত ও মৃত্যু। চলতি মাসে সেটা আরও কমে যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD