জামায়াত নির্ভরযোগ্য নয়, এনসিপিকে সতর্ক করলেন সামান্তা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামায়াত নির্ভরযোগ্য নয়, এনসিপিকে সতর্ক করলেন সামান্তা

জামায়াত নির্ভরযোগ্য নয়, এনসিপিকে সতর্ক করলেন সামান্তা




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীর জোট বা আসন সমঝোতা হলে দলটিকে রাজনৈতিকভাবে কঠিন মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্প্রতি এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট গঠনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কের মধ্যেই শনিবার এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দেন, যেখানে তারা জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়ে আপত্তি জানান।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে একটি অনির্ভরযোগ্য শক্তি। তাদের সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতা এনসিপির আদর্শ ও ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াত নেতারা প্রকাশ্যে বলেছেন—তাদের ‘জুলাইয়ের স্পিরিট’ এবং রাষ্ট্রচিন্তার সঙ্গে একমত দলগুলোকেই জোটে নেওয়া হবে।

তার মতে, এনসিপির রাষ্ট্রকল্প, রাজনৈতিক দর্শন এবং মূলনীতি জামায়াতের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠাই এনসিপির রাজনৈতিক ভিত্তি। এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সংসদীয় সংস্কারের পথে বাধা সৃষ্টি করতে একসময় জামায়াত পিআর পদ্ধতির দাবি তুলেছিল। সে কারণেই এনসিপির আহ্বায়ক স্পষ্টভাবে জানিয়েছিলেন—সংস্কারবিরোধী কোনো দলের সঙ্গে জোট করা হবে না। এই অবস্থান থেকেই জুলাই পদযাত্রার পর দলটি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।

সামান্তা শারমিন দাবি করেন, জামায়াতের সমালোচনা মানেই বিএনপির পক্ষে অবস্থান নয়। বরং বিএনপি কিংবা জামায়াত—যে কোনো পক্ষের সঙ্গে জোট করাই এনসিপির নীতিগত অবস্থান থেকে সরে যাওয়ার শামিল হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD