ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫




অনলাইন ডেস্ক: ছাত্রলীগের সদ্যগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদ না পাওয়া নেতাদের সংবাদ সম্মেলনের আগে পদ পাওয়া নেতারা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন প্রায় অর্ধশত নেতাকর্মী; যাদের কেউ পদ পাননি, কেউবা কাঙিক্ষত পদ না পেয়ে ক্ষুব্ধ। সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে সেখানে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পদ পাওয়া শতাধিক নেতা। এ সময় দু’পক্ষ হাতাহতিতে জড়িয়ে পড়লে আহত হয় ১৫ জন।

আহতদের মধ্যে রয়েছে- কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার, রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, শামসুন্নাহার হলের সভাপতি জেসমিন শান্তা, মৈত্রী হলের সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লাসহ অনেকে।

মধু ক্যান্টিনে হামলার পরে ক্যান্টিনের বাইরে অবস্থান নিলে সেখানেও চেয়ার নিয়ে পদবঞ্চিতদের মারা হয়। ‘যোগ্যদের বঞ্চিত করে বিবাহিত, বিতর্কিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে গঠিত কমিটি’ বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারা।

পদ বঞ্চিতদের অভিযোগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD