ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা

ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা




নিজস্ব প্রতিনিধি॥  নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈয়দ মো: মুন্না (৩৫) নামে থানা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে ও এসিড দিয়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা।গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টম্বর) সন্ধায় সদর উপজেলার ফতুল্লা থানার বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।

আহত মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরাজ হোসেন এর ছেলে। দাপা এলাকায় তারা বসবাস করছেন। মুন্না ফুতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ব্যবসায়ী বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আহত মুন্নার ভাই শাওন জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত স্থানীয় চাঁদাবাজ সাইফুল ও রকির সাথে মুন্নার ব্যবসায়িক বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে মুন্নাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সন্ধ্যায় পোস্ট অফিস রোডের বটতলা এলাকায় তার উপর অতর্কিত হামলা করে সাইফুল ও রকিসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী। সন্ত্রাসীরা মুন্নাকে এলাপাতাড়ি কুপিয়ে তার শরীরে ও মুখে এসিড দিয়ে ঝলছে দেয়। এ অবস্থায় মুন্নার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের স্বজনরা খবর পেয়ে মুন্নাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শাওন জানান, মুন্নার শারীরিক অবস্থা ভালো নয়। বাঁচবে কিনা সন্দেহ আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মুন্না। এ ঘটনার পর পরিবারের সবাই ঢাকা মেডিকেলে চলে আসায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়ার সুযোগ হয়নি। তবে আগামিকালের মধ্যে থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগে মুন্নার পদের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হক বলেন, মুন্না আমাদের ফতুল্লা থানা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। সে ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আছে। হামলার বিষয়ে তিনি বলেন, মুন্নার এক মামা ফোন করে হামলার বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে বিস্তারিত কিছুই তিনি বলেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আর কেউ আমার সাথে যোগাযোগ করেননি। তবে এ হামলার বিষয়ে নিন্দা প্রকাশ করেন তিনি।

হামলার ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগও করেনি। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD