চাঁদা না দেওয়ায় বলাৎকার করে ভিডিও ধারণ, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাঁদা না দেওয়ায় বলাৎকার করে ভিডিও ধারণ, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

চাঁদা না দেওয়ায় বলাৎকার করে ভিডিও ধারণ, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা




অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে বলাৎকারের পর ভিডিও ধারণ করে চাঁদাবাজরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে তিনি লজ্জায় আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।তাঁর নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি টেপিরবাড়ী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

জানা যায়, কিছুদিন ধরে জামাল উদ্দিনের কাছে স্থানীয় চাঁন মিয়ার ছেলে সিয়াম, রইছ উদ্দিনের ছেলে সাদেক মিয়া, তাদের সহযোগী রনি, পিন্টু, সজল ও শাওনসহ কয়েকজন যুবক ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই টাকা না দেওয়ায় রোববার বিকেলে অভিযুক্তরা জামাল উদ্দিনকে বাড়ি থেকে ডেকে পাশের বৃন্দাবন-বাদশাহ নগর সরকারি বনে নিয়ে যান। সেখানে ওই যুবকরা তাকে বলাৎকার করেন ও তা ভিডিও ধারণ করেন।

পরে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবারের মধ্যে দুই লাখ টাকা চাঁদা দিতে বলেন। চাঁদা দিতে না পারায় সন্ত্রাসীদের হুমকির পরিপ্রেক্ষিতে লোকলজ্জার ভয়ে জামাল উদ্দিন ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুপুরে প্রতিবেশীরা জামাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভুঁইয়া জানান, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD