ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর ‘পুরুষাঙ্গ’ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক।

 

 

বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

স্থানীয়রা জানায়, ১২ বছর আগে উত্তর সাঙ্গর গ্রামের লিচু মিয়ার মেয়ে শাপলা বেগমকে বিয়ে করেন শিবপাশা গ্রামের উতু মিয়ার ছেলে জাবেল মিয়া। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। কিছুদিন আগে শাপলা বেগমের সন্দেহ হয় তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।

 

 

এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতেও ঝগড়া করেন স্বামী স্ত্রী। বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত জাবেল মিয়ার পুরুষাঙ্গে বটি দিয়ে কোপ দেন স্ত্রী শাপলা বেগম। এতে জাবেল মিয়ার পুরুষাঙ্গের অনেকটাই কেটে যায়।

 

 

আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, আহত জাবেল মিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। চিকিৎসকরা তার বিশেষ অঙ্গ রক্ষা করার চেষ্টা করছেন। এ ঘটনায় অভিযুক্ত শাপলা বেগম পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD