গ্যারান্টি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনে আধুনিক পেভার মেশিন দিয়ে নির্মিত হচ্ছে সড়ক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গ্যারান্টি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনে আধুনিক পেভার মেশিন দিয়ে নির্মিত হচ্ছে সড়ক

গ্যারান্টি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনে আধুনিক পেভার মেশিন দিয়ে নির্মিত হচ্ছে সড়ক




নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো ৫ বছরের গ্যারান্টি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনে আধুনিক পেভার মেশিন দিয়ে নির্মিত হচ্ছে সড়ক। এমনই দাবি করেছে সিটি কর্পোরেশন ও ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই সময়ের মধ্যে যে কোন ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে তা করে দেবে। এতে করে থাকছে না খানাখন্দের কোন দুর্ভোগ। আর একই সড়ক বারবার সংস্কারের প্রয়োজন না হওয়ায় নগরীতে বাড়বে মানসম্পন্ন পিচ ঢালাই সড়ক।

প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ‘ডেঞ্চ কার্পেটিং’ এর মাধ্যমে নগরীর অভ্যন্তরে নির্মিত হচ্ছে সড়ক। আধুনিক বিটুমিন মিক্সিং প্লান্টে ৪ প্রকারের পাথর এবং বিটুমিন মিক্সিং করে পেভার মেশিন দিয়ে প্রায় ৬০ মিলিমিটার পুরু সড়ক নির্মাণ করা হচ্ছে। আমতলা বিজয় বিহঙ্গ মোড় থেকে সদর রোড, নাজিরের পোল এবং সোনালী আইসক্রিম মোড় হয়ে পলাশপুর পর্যন্ত ৩ কিলোমিটার এবং জেলাখানা মোড় থেকে নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল পর্যন্ত সোয়া ২ কিলোমিটার সড়কে ‘ডেঞ্চ কার্পেটিং’ এর কাজ শেষ। এভাবে নগরীর অলিগলির সড়কও পেভার মেশিন দিয়ে করার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

সড়কে পিচ ঢালাই শেষে ৩টি রোলার দিয়ে কমপেকশন করায় সড়কের স্থায়িত্বকাল বেড়ে গেছে। পানি জমে না থাকলে এবং রক্ষনাবেক্ষন করলে সড়ক ৫ বছরেও কিছু হবে না বলে গ্যারান্টির কথা জানালেন প্রকৌশলীরা।

আন্তর্জাতিক মানের সড়কের কাজ হচ্ছে বরিশালে। কিছু টাকা বেশি লাগলেও রাস্তা টেকসই হয়েছে। এতে সাশ্রয় হওয়া টাকা দিয়ে একই মানের বর্ধিত এলাকার রাস্তা নির্মাণ করা হবে, বললেন মেয়র।

সিটি কর্পোরেশনের গত ৩টি পরিষদের আমলে একই সড়ক ৩ থেকে ৪ বার সংস্কার করা হলেও অল্পদিনের ব্যবধানে তা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। অভিযোগ ছিল নিম্নমানের কাজ করে টাকা ভাগবাটোয়ারার। আর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD