গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধার

গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধার

গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়েছে এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করেছে র‌্যাব। সেটি সাহেদের গোপন বাসা বলে জানিয়েছে র‌্যাব।

 

 

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব সদর দফতর থেকে সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে অভিযান।

 

 

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদের দেয়া তথ্যমতে ওই গোপন বাসা থেকে বেশকিছু কাগজপত্রসহ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

 

তিনি আরো বলেন, অভিযান শেষ করে সাহেদকে আবারও র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে। এদিকে র‌্যাবের আরেকজন কর্মকর্তা বলেন, সাহেদের ওই বাসা থেকে এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। সেখানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

 

 

বাসাটিতে অভিযানের আগে সাহেদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন র‌্যব সদস্যরা। বাড়ির মালিক বলেন, প্রায় ১৫ মিনিট লাগে দরজা ভাঙতে। দুই মাস আগে বাসাটি ভাড়া নেন সাহেদ। গত মাসের ভাড়াও দেননি তিনি। বাসায় রাতের বেলায় আসতেন সাহেদ।

 

 

এর আগে বুধবার ভোর ৫ টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল দিয়ে সে ভারতে পালানোর চেষ্টা করছিলো বলে জানিয়েছে র‌্যাব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD