গৃহবধূ বান্ধবীকে ধর্ষণ করলো স্বামী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৃহবধূ বান্ধবীকে ধর্ষণ করলো স্বামী

গৃহবধূ বান্ধবীকে ধর্ষণ করলো স্বামী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উপজেলার মাসুমাবাদ এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার তিনজন হলেন- উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও তার স্ত্রী ফারজানা বেগম।

মামলার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ওই নারীকে তার বান্ধবী ফারজানা বেগম তার খালা শাশুড়ির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নির্জন একটি ঘরে নিয়ে যান।

এসময় বান্ধবী ফারজানা বেগম বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে ঘরে বসতে বলে। এসময় শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD