গায়ে চুন ছুঁড়ে নুসরাতকে আহত করা হয়েছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গায়ে চুন ছুঁড়ে নুসরাতকে আহত করা হয়েছিল

গায়ে চুন ছুঁড়ে নুসরাতকে আহত করা হয়েছিল




অনলাইন ডেস্ক:আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার আগেও মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হামলার শিকার হয়েছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তার শরীরে চুন ছুড়ে দেওয়া হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।নুসরাতের পরিবারের অনাগ্রহের কারণে পরে ওই ঘটনায় আর মামলা হয়নি। এবারে আগুনের ঘটনার পর আগের ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকেও আসামি করা হয়েছে।পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত এক নম্বর আসামি ও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- কে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। এই ঘটনার মামলায় অভিযুক্ত অধ্যক্ষর শ্যালিকার মেয়েকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো।

বুধবার দুপুরে সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে, জানিয়েছে পুলিশ সদর দপ্তর।ঢাকা মেডিকেলের বার্ন ইন্সটিটিউটে লাইফ সাপোর্টেই আছেন ওই মাদ্রাসা ছাত্রী। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে সোমবার তার একটি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এছাড়া আগামী রবিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি দল ঢাকায় আসবেন আগের একটি কর্মসূচিতে অংশ নিতে। তখন তারা ওই মাদ্রাসা ছাত্রীর চিকিৎসাও পর্যবেক্ষণ করবেন।এর আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সের পর ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন যে মাদ্রাসা ছাত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়াতে তাকে সিঙ্গাপুর নেওয়া যাচ্ছেনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD