গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বরিশালের সোহেল নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বরিশালের সোহেল নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বরিশালের সোহেল নিহত




নিজস্ব প্রতিনিধি॥  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সে ইটাহাটা এলাকায় এজেড ফ্যাশন নামে একটি কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (২১ অগাস্ট) ভোরের দিকে নগরীর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল বরিশাল সদরের বন্দর থানা এলাকার নড়কাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি একেএম কাউসার চৌধুরী জানান, নাইট ডিউটি শেষ করে সোহেল বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় অনাবিল পরিবহনের একটি বাস সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।তিনি আরও জানান, নিহত সোহেল সপরিবারে নগরীর বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকতেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD