গরু বিক্রি করে টাকা না দেয়ায় স্ত্রী সন্তানদের কাছে নির্যাতনের শিকার বৃদ্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গরু বিক্রি করে টাকা না দেয়ায় স্ত্রী সন্তানদের কাছে নির্যাতনের শিকার বৃদ্ধ

গরু বিক্রি করে টাকা না দেয়ায় স্ত্রী সন্তানদের কাছে নির্যাতনের শিকার বৃদ্ধ

গরু বিক্রি করে টাকা না দেয়ায় স্ত্রী সন্তানদের কাছে নির্যাতনের শিকার বৃদ্ধ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গরু বিক্রি করে টাকা না দেয়ায় মধ্যযুগীয় কায়দায় স্ত্রী সন্তানদের কাছে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ। দুই ভাই ও মা মিলে তাকে মারধরেরভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির নওয়াই চক দক্ষিণ গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃদ্ধ জমির উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

 

 

এদিকে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ জমির উদ্দিনের স্ত্রীসহ দুই সন্তানকে আটক করেছে। আটকরা হলেন জমির উদ্দিনের স্ত্রী আশকারুন বেগম, বড় ছেলে ছালেক আহমদ ও ছোট ছেলে মানিক মিয়া।

 

 

স্থানীয়রা জানান, বৃদ্ধ জমির উদ্দিন সন্তানদের না জানিয়ে ঋণ গ্রহণ করেছিলেন। এছাড়া গরু বিক্রি করে টাকা না দেয়ার কারণে দুই ছেলে ও মা মিলে তার উপর নির্যাতন চালিয়েছে।

 

 

এদিকে এ ঘটনায় জমির উদ্দিন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, সন্তান ও স্ত্রী মিলে বৃদ্ধকে নির্যাতনের ঘটনা অত্যন্ত অমানবিক। ঘটনাটি আসলে খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী ও দুই সন্তানকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD