গণধর্ষণের ৫ দিন না যেতেই ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গণধর্ষণের ৫ দিন না যেতেই ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গণধর্ষণের ৫ দিন না যেতেই ভোলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানের গণধর্ষণের ৫ দিন না যেতেই এবার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীকেকে (১২) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকার একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ওষুধ আনতে দোকানে যায়।

 

 

এ সময় তাদের পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক বলেন, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযুক্ত রায়হানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD