খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের শোক প্রকাশ Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের শোক প্রকাশ




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক স্তরে শোকের ছায়া নেমেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে শোক প্রকাশ করে বলেন, “খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও টুইটে জানান, খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের নিবেদিতপ্রাণ বন্ধু। তিনি বলেন, “শোকের এ মুহূর্তে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে আছে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর অবদান দেশ ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে চিরস্মরণীয়। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতি আমার মনে আছে।”

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বলেন, “তিনি বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং চীনের বন্ধু ছিলেন। তাঁর নেতৃত্বে চীন-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় ও ফলপ্রসূ হয়েছিল।”

যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, খালেদা জিয়া দেশের আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকারের শোক প্রকাশে খালেদা জিয়ার আন্তর্জাতিক মর্যাদা, নেতৃত্ব ও অবদানের গুরুত্ব প্রমাণিত হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD