ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান

ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান




ময়মনসিংহ প্রতিনিধি ॥ দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল এই দলেরই রয়েছে। তিনি দাবি করেন, দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণ চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে গুলশান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমানের গাড়িবহর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

জনসভাকে ঘিরে ৬৪ ফুট লম্বা ও ৪৪ ফুট চওড়া বিশাল মঞ্চ নির্মাণ করা হয়। মাঝখানে এলইডি স্ক্রিন এবং দুই পাশে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ও ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানার স্থাপন করা হয়।

নিরাপত্তার স্বার্থে জনসভাস্থলে সিএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুরো এলাকা ২০টি সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় অংশ নেওয়ার পর এবারই প্রথম তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেন। নগরজুড়ে পোস্টার ও প্যানার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়েছে।

ঢাকায় ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠ এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আরও দুটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD