ক্যামেরার সামনে নকল জসিম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ক্যামেরার সামনে নকল জসিম

ক্যামেরার সামনে নকল জসিম

ক্যামেরার সামনে নকল জসিম




অনলাইন ডেস্ক:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জসিমের মতো দেখতে একজনকে পাওয়া গেলো রাজধানীর কোক স্টুডিওতে। আবারও সেই লাইট-ক্যামেরা-অ্যাকশন। আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন যিনি তাকে দেখতে লাগছে ঠিক জসিমের মতো। কেউ কেউ জসিম ভেবে ভুলও করে বসতে পারেন।

জানা গেছে, একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন রিয়েল নামের একজন মডেল। তাকে নাকি দেখতে নায়ক জসিমের মতোই লাগে। এজন্যই নির্মাতা তাকে নিয়েছেন বিজ্ঞাপনটিতে। সেখানে জসিম চরিত্রেই অভিনয় করবেন রিয়েল। এটি পরিচালনা করছেন নাফিস রেজা।

এই বিজ্ঞাপনটিতে থাকছে বেশ কিছু চমক। যা শিগগিরই প্রকাশ করা হবে। পুরো বিষয়টি এখনই খোলাসা করতে চান না নির্মাতা। আপাতত জসিম চরিত্রের অভিনেতা রিয়েলকে পর্দায় দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।উল্লেখ্য নব্বই দশকের জনপ্রিয় নায়ক জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জসিম অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- রংবাজ, তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ, পরিবার, রাজা বাবু, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার, ভালোবাসার ঘর প্রভৃতি।

নায়ক জসিমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে অভিনয় জীবন শুরু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD