‘কুল’ পরী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘কুল’ পরী

‘কুল’ পরী

‘কুল’ পরী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। ভক্তকূলের কাছে কতটা প্রিয় এই লাস্যময়ী, তা তার ফেসবুক দেখলেই অনুমান করা যায়। ফেসবুক পেজে ছবি প্রকাশের পর মুহূর্তেই হাজার হাজার লাইক কমেন্টস করেন ভক্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) পরীমনি তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘কুল’।

 

 

ছবিতে দেখা যায় সুইমিংপুলের পানিতে পা ভিজিয়ে বেশ আবেদনময়ী ভঙ্গিতে বসে আছেন পরীমনি। ছবিটি প্রকাশের পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ লাইক আর ১৭ হাজার কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে প্রায় সাতশ।

 

 

পরী সম্প্রতি সরকারি অনুদানে নির্মাণাধীন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সিনেমাটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।

 

 

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। গত ১৪ মার্চ এই সিনেমার শুটিং শুরু হয়। লঞ্চে একটানা ২৫ দিন শুটিং করার কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে ৮ দিনের শুটিং বাকি রেখেই ঢাকায় ফিরতে হয় তাদের। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD