কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

কুমড়োবোঝাই পিকআপ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহে সোমবার সন্ধ্যায় কুমড়োবোঝাই পিকআপ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

 

 

ঝিনাইদহ-মাগুরা সড়কের বিসিক শিল্প নগরীর গেটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মারুফ হোসেন ও সহযোগী হাসমত মোল্লাকে আটক করা হয়।

 

 

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্প নগরীর ১ নম্বর গেটের সামনে চেক পোস্ট বসানো হয়। এ সময় একটি কুমড়োবোঝাই পিকআপকে গতিরোধ করে র‌্যাব। পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক মারুফ হোসেন, হেলপার হাসমত মোল্লা, নজরুল ও শহিদুল পালাতে চেষ্টা করে। র‌্যাব মারুফ হোসেন ও হাসমতকে আটক করলেও অপর দুজন পালিয়ে যায়। পরে পিকআপের ওপরের কুমড়োবোঝাই বস্তায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা ও ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD