কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ

কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ

কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ




নিজস্ব প্রতিবেদক।। কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। মার্কা পাওয়ার আগেই উঠান বৈঠক করার অভিযোগ উঠেছে ২নং কাশিপুর ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলামের বিরুদ্ধে। এতে গোটা ইউনিয়ন বাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

 

কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না এই প্রার্থী। সব ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ওই আ’লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। শুক্রবার ( ১৯ মার্চ ) প্রার্থী নির্বাচিত হয়েই নুরুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে বলে জানা গেছে। রোববার ( ২১ মার্চ ) বিকেল চারটার দিকে নিজ বাড়ির উঠানে নির্বাচনী প্রচার করেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিদ্রোহী’ প্রার্থী নুরুল ইসলামের পুত্র লিটন হাওলাদার। যার একটি ভিডিও ফুটেজ রয়েছে এই প্রতিবেদকের কাছে। যতদুর জানা গেছে , প্রত্যেক প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন থেকে আচরণ বিধিমালার একটি কপি দেয় হয়েছে।

 

ধারনা করা হচ্ছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নুরুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করেছেন।

 

এবিষয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

বাড়িতে উঠান বৈঠকের বিষয়টি জানতে চাইলে মোঃ নুরুল ইসলাম বলেন, আমি একজন চেয়ারম্যান প্রার্থী সে ক্ষেত্রে বাড়িতে লোকজন আসতেই পারে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,যারা আসছিলেন তাদের বসতে কোচিং থেকে চেয়ার এনে বসতে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD