কালভার্টের ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কালভার্টের ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান

কালভার্টের ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান

কালভার্টের ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরের রায়পুরে নতুন কালভার্ট নির্মাণের টেন্ডার হওয়ার সুযোগে রাস্তার সরকারি বক্স কালভার্টের ইট ও রড খুলে নিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউপির দক্ষিণ উদমারার ম্যানেজার রোড নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

কবেনাগাদ ঠিকাদার কাজটি শুরু করবেন তাও নিশ্চিত নয়। চলাচলের জন্য তৈরি করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থা। রাস্তাটি বর্তমানে বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগের শিকার গ্রামবাসী।

 

 

সরেজমিন দেখা যায়, বক্স কালভার্টটির ইট খুলে পরিষ্কার করছেন ৩ শ্রমিক। তাদের এ কাজের জন্য ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী নিয়োজিত করেছেন বলে জানিয়েছেন শ্রমিক রুহুল আমিন, আনোয়ার হোসেন ও মুরাদ হোসেন। আগের দিন রডগুলো খুলে চেয়ারম্যানের ছেলের নির্মাণাধীন বিএডিসির পাম্প হাউসের স্থানে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন তারা।

 

 

ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে রাস্তায়। রাস্তাটি এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ সড়কে কোনো যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষও চলাচল করতে পারছেন না। কবেনাগাদ রাস্তাটি স্বাভাবিক হবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

 

 

দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী বলেন, পুরাতন অকেজো রডগুলো ছেলের কাজের স্থানে এনে শ্রমিকরা মজুদ করেছেন। ইটগুলো পরিষ্কার করে এনে রাস্তা মেরামত কাজে লাগানো হবে। এগুলোর দামবাবদ ঠিকাদারকে টাকা দেওয়ারও প্রস্তাব দিয়েছি। লোকজনের চলাচলে গাছ দিয়ে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে।

 

 

ঠিকাদার নূরে হাওলাদার ঝিকু বলেন, বারবার নিষেধ সত্ত্বেও চেয়ারম্যান সম্পূর্ণ অন্যায়ভাবে ইট-রড নিয়ে যাচ্ছেন। নতুন কাজটি করার জন্য এখনই আমাদের প্রস্তুতি নেই। নিজের স্বার্থে চেয়ারম্যান রাস্তাটি বিচ্ছিন্ন করে জনদুর্ভোগ বাড়িয়েছেন। তিনি ঠিকাদারের প্রাপ্য পুরাতন রড-ইট জোরপূর্বক নিয়ে যাচ্ছেন।

 

 

এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, বক্স কালভার্টটি এক লাখ ২০ হাজার টাকায় সম্পন্ন করার জন্য ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে নিষেধ করা সত্ত্বেও তিনি ইট-রড খুলে নিয়ে কাজটি ভালো করেননি। এগুলোর সম্পূর্ণ এখতিয়ার ঠিকাদারের। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD