ওয়েব সিরিজে কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ওয়েব সিরিজে কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

ওয়েব সিরিজে কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

ওয়েব সিরিজে কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী অপু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চলতি মাসে সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় অপুর কথা বিবেচনা করে শুটিং পেছায় চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালক।

 

 

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, মা মারা যাওয়ায় মেন্টালি একটা চাপের মধ্যে ছিলাম। তাই সময়মতো শুটিংয়ে অংশ নিতে পারিনি। ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের পরিচালক বন্ধন বিশ্বাস পরিচালিত ও টিমের সঙ্গে আমার কথা হয়েছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বরে আমি কাজ শুরু করবো এ সিনেমার।

 

 

নতুন করে আবারো কাজ নিয়ে অপু বলেন, সামনে বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। তবে সেগুলোতে কাজ করবো কিনা তা এখনো শিওর বলতে পারছি না। পাকাপাকি হয়ে গেলে সবাইকে বিস্তারিত জানাতে পারবো।

 

 

এখন অনেক তারকাই ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। সামনে তাকে এই প্ল্যাটফরমে দেখা যাবে কিনা জানতে চাইলে ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই নায়িকা বলেন, আমি বরাবরই একটু আলাদা ধরনের কাজ করার চেষ্টা করি। পৃথিবীর বড় বড় শিল্পীরা ওয়েব সিরিজে কাজ করছেন। আমিও সামনে কাজ করবো আশা করি। তবে কিছুটা সময় নিয়ে দেখতে চাচ্ছি কী হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD