‘ও আমাকে বেঁচে থাকতে দিল না’ স্কুলছাত্রীর সুইসাইড নোটে লেখা, Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘ও আমাকে বেঁচে থাকতে দিল না’ স্কুলছাত্রীর সুইসাইড নোটে লেখা,

‘ও আমাকে বেঁচে থাকতে দিল না’ স্কুলছাত্রীর সুইসাইড নোটে লেখা,

‘ও আমাকে বেঁচে থাকতে দিল না’ স্কুলছাত্রীর সুইসাইড নোটে লেখা,




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জহিরুলরে ক্ষমা করিও না। বাবা আমার বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল। কিন্তু ও আমাকে বেঁচে থাকতে দিল না’। পরিবারের উদ্দেশে এমন চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেছে মীম আক্তার নামে এক স্কুলছাত্রী।

 

 

এ ঘটনায় শনিবার (২৫ সেপ্টেম্বর) মৃত মীম আক্তারের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে তেলুয়ারী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জহিরুল মিয়ার নামে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

 

মৃত মীম আক্তার ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় আঠারবাড়ী এমসি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

 

 

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার সময় পরিবারের অগোচরে বিষপান করে টয়লেটের পাশে পড়ে ছিল মীম। পরে মীম আক্তারের মা নেহেরা আক্তার তাকে দেখতে পান। মীমের বাবা সাইফুল ইসলামকে খবর দিলে তাৎক্ষণিক তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মীমের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে মারা যান। গত শুক্রবার (২৫ সেপ্টম্বর) মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তেলুয়ারী গ্রামের নিজ বাড়িতে মীমকে দাফন করা হয়।

 

 

মীমের বাবা সাইফুল ইসলাম বলেন, পরিবার ও আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, জহিরুল ও মীমের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের অবনতির কারণে আমার মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। যা চিরকূটে লিখে গেছে।

 

 

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত জহিরুল মিয়া পলাতক রয়েছে। এ ছাড়া তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, এই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD