এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১৬ জুলাই পর্যন্ত সুযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১৬ জুলাই পর্যন্ত সুযোগ

এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১৬ জুলাই পর্যন্ত সুযোগ




অনলাইন ডেস্ক: অনলাইন প্রক্রিয়ার জটিলতায় যে সকল শিক্ষার্থীরা এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১৬ জুলাই পর্যন্ত নতুন করে সুযোগ দেওয়া হচ্ছে।রোববার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীরা আগামী ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত কলেজে সরাসরি আবেদন করতে পারবে। আসন ফাঁকা থাকলে মেধা তালিকা অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে এসব শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে কলেজে গিয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আমরা ওদের ছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শেষ করতে চাই না। আশা করছি, আসছে ২৭ জুলাইয়ের মধ্যে সবাই কলেজে ভর্তি হয়ে যাবে।

তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু এখনো ভর্তি হতে পারেনি দেড় লাখেরও বেশি আবেদনকারী শিক্ষার্থী। আবেদন করা ১৪ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ভর্তি হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৩২৬ জন। এছাড়া মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের মধ্যে কলেজে ভর্তির জন্য আবেদনই করেনি প্রায় ৩ লাখ শিক্ষার্থী ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD