এইচএসসি ও সমমান,ফল রিভিউ চায় ১৬ হাজার শিক্ষার্থী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এইচএসসি ও সমমান,ফল রিভিউ চায় ১৬ হাজার শিক্ষার্থী

এইচএসসি ও সমমান,ফল রিভিউ চায় ১৬ হাজার শিক্ষার্থী

এইচএসসি ও সমমান,ফল রিভিউ চায় ১৬ হাজার শিক্ষার্থী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ২০১৯ সালের তুলনায় সাড়ে তিন গুণ (১ লাখ ৬১ হাজার ৮০৭ জন) শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর ফলাফল রিভিউয়ের আবেদন করেছে ১৫ হাজার ৭২৭ জন শিক্ষার্থী।

 

 

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৪ হাজার ৪১৫ শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছে। বরিশাল বোর্ডে ৬৪২ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৮৫ জন, কুমিল্লায় ১ হাজার ২৭ জন, দিনাজপুরে ১ হাজার ২২৭ জন, যশোরে ১ হাজার ৬৯৪, ময়মনসিংহে ৯১৬ জন, রাজশাহীতে ১ হাজার ৯২২, সিলেটে ৯৪৭, মাদরাসা বোর্ডে ৫১৭ এবং কারিগরি বোর্ডে ৫৩৫ শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছে।

 

 

গত ৩১ জানুয়ারি থেকে গত শনিবার রাত ১২টা পর্যন্ত টেলিটক মোবাইলে এসএসএসের মাধ্যমে ফল রিভিউয়ের সুযোগ দেওয়া হয়। স্বল্পসংখ্যক শিক্ষার্থী যাদের সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে আগের চেয়ে ফল খারাপ হয়েছে, তারাই মূলত ফল রিভিউয়ের আবেদন করেছে।

 

 

তবে এবার যেহেতু পরীক্ষা হয়নি, তাই আগের মতো খাতা পুনঃ পরীক্ষা করার সুযোগ নেই। জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এসএসসির ফল এবং সাবজেক্ট ম্যাপিং ঠিক আছে কি না—ফল রিভিউয়ের ক্ষেত্রে সেটি দেখা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD