‘উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে প্রবেশ নয়’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




‘উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে প্রবেশ নয়’

‘উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে প্রবেশ নয়’

‘উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে প্রবেশ নয়’




ঝালকাঠি প্রতিনিধি॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, করোনার ভারতীয় ধরন যেন দেশে ছড়িয়ে না পড়ে এজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

 

রোববার দুপুর ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

 

 

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

 

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে।

 

 

৬৭ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দে মেসার্স মনির এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এ সময় অতিথিরা মোনাজাতে অংশ নেন।

 

 

অপরদিকে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি-২ আসনের এমপি হোসেন আমু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD