ঈদের সেমাই খাওয়ানোর কথা বলে মুখ চেপে ধরে নাতনিকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঈদের সেমাই খাওয়ানোর কথা বলে মুখ চেপে ধরে নাতনিকে ধর্ষণ

ঈদের সেমাই খাওয়ানোর কথা বলে মুখ চেপে ধরে নাতনিকে ধর্ষণ




অনলাইন ডেস্ক: ঈদের সেমাই খাওয়ানোর কথা বলে ৮ বছরের প্রতিবেশী এক নাতনিকে বাড়ি নিয়ে যান আব্দুস ছালাম (৫০)। পরে ঘরে মুখ চেপে ধরে তৃতীয় শ্রেণি পড়ুয়া ওই শিশুকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুরে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) বিকেলে অভিযুক্ত আব্দুস ছালামকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের পর ভয় দেখিয়ে ওই শিশুটিকে বাড়ি পাঠান আব্দুস ছালাম। শিশুটি বাড়ি ফিরে ভয়ে বসে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন রক্তক্ষরণের বিষয়টি দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে শিশুটি ঘটনা খুলে বলে।

ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা আব্দুস ছালামকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। শিশুটিকে উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।ধামইরহাট থানা পুলিশের ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসামি আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD