ইয়াবাসহ আ.লীগ নেতা আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ইয়াবাসহ আ.লীগ নেতা আটক

ইয়াবাসহ আ.লীগ নেতা আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাহবুবুর রহমান নামক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌর আওয়ামী লীগের সদস্য ও ধানবান্ধী ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

 

বৃহস্পতিবার র‍্যাব-১২ এর কোম্পানীর কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

 

তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানাধীন জুবলীরোড মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

 

 

আসামি মাহবুবুর রহমান সিরাজগঞ্জ সাদরের পৌর এলাকার ধানবান্ধী জেসি রোডস্থ মৃত আলী আকবর মিয়ার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সদস্য ও ধানবান্ধী ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

 

র‍্যাব জানায়, সরকারি দলের পরিচয় দিয়ে মাহবুব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD