ইলিশ ধরায় ভোলায় ৯ জেলের জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইলিশ ধরায় ভোলায় ৯ জেলের জরিমানা

ইলিশ ধরায় ভোলায় ৯ জেলের জরিমানা




ভোলা প্রতিনিধি:ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা-তেুতলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় এদের সাথে থাকা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

 

আটককৃতরা হলেন মো. আল আমিন, মো. জাহিদ, হারুন হাওলাদার, লতিফ হাওরাদার, মো. জাকির, মো. আরিফ, মো. রাসেল, মো. বাবুল, মো. সোলাইমান। এদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নে।

 

আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা এলাকা থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে।

 

এসময় এদের সাথে থাকা প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

 

ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD