ইমামের ছোট মেয়েকে বেঁধে বড় মেয়েকে হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইমামের ছোট মেয়েকে বেঁধে বড় মেয়েকে হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ

ইমামের ছোট মেয়েকে বেঁধে বড় মেয়েকে হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের কানাইঘাটে এক ইমামের ১৩ বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার মুহতামিমের ছেলে। এ সময় ধর্ষিত মাদ্রাসা ছাত্রীর সঙ্গে থাকা ৭ বছর বয়সী ছোট বোনের হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণকারীরা।

বুধবার (১৮ মার্চ) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফতেহগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে ধর্ষিতা মেয়ে ও তার ছোট বোন পাশের গ্রাম লোহাজুরিতে তাদের নানা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিছুদূর যাওয়ার পর তারা দেখতে পায় পাশের বাড়ির কাশিম ও সাদুক তাদের পিছু নিয়ে লোহাজুরির অদূরে একটি টিলার পাশে গেলে পিছন থেকে সাদুক আর কাশিম তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে ধরে টিলার উপর তুলে বড় বোনকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ছোট বোন কান্নাকাটি করলে তার গায়ে পরিহিত জামা ছিঁড়ে হাত মুখ বেঁধে দিয়ে পালাক্রমে মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ধর্ষিতা ও তার বোন তাদের নানাবাড়ি গিয়ে ঘটনার বিস্তারিত খুলে বললে ধর্ষিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে ধর্ষিত মেয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষক সাদুক আহমদ ফতেহগঞ্জ গ্রামের প্রখ্যাত আলেম ওলিউর রহমানের ছেলে ও পেশায় একজন ইলেক্ট্রশিয়ান। অপর ধর্ষক কাশিম আহমদ একই গ্রামের কয়সর আলোর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি। এদিকে, ধর্ষক প্রভাবশালী পরিবারের লোক হওয়ায় ধর্ষিত মেয়ের পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ষণের শিকার হওয়া মেয়ের চাচা। তিনি বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে ধর্ষণকারীর পরিবার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD