ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করেছে পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করেছে পুলিশ

ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করেছে পুলিশ

ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করেছে পুলিশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদপুরে অভিভাবক, স্কুল, কলেজপড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বখাটে-ইভটিজারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুরানবাজার পুলিশ ফাঁড়ি।

 

 

গত সাতদিন ধরে সতর্কতামূলক হিসেবে বখাটে ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করেছে পুলিশ। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বখাটেদের বড় ও রঙিন চুল কর্তন করা হয়েছে। এ সময় বখাটেদের অভিভাবকদের সন্তানের ওপর নজর রাখতে ফাঁড়িতে ডেকে এনে সর্তক করে পুলিশ।

 

 

পুরানবাজার পুলিশ ফাঁড়ির অর্থায়নে পুরানবাজারের বিভিন্ন সেলুনে বড় চুল ছোট ও রঙিন চুল কালো করা হচ্ছে। এ ব্যাপারে পুরানবাজারের এক অভিভাবক জানান, আমার ছেলে আমার কথা শোনে না। সে চুল কালার করেছে। চুলের জন্য তার চেহারা দেখা যায় না। তাকে চুল কাটতে বললে সে গালমন্দ করে। তাই ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছি।

 

 

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বখাটে, ইভটিজারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু উঠতি বয়সী কিশোরেরা রোমিও সাজতে বড় চুল রেখে রঙিন কালার করে বাজে আড্ডা দেয়া, ইভটিজিং করাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

 

এসব বখাটেদের ব্যাপারে অভিভাবক, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজেদের অর্থায়নে প্রায় দুই শতাধিক ছেলের চুল ছোট করে দেয়া হয়েছে। এটা সর্তকতামূলকভাবে করা হয়েছে। সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী ও উঠতি বয়সী কিশোর রাস্তায় পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD