ইউএনও দেখেই বরের ভোঁ দৌড় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইউএনও দেখেই বরের ভোঁ দৌড়

ইউএনও দেখেই বরের ভোঁ দৌড়

ইউএনও দেখেই বরের ভোঁ দৌড়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরের লোকজন ও আমন্ত্রিতদের খাওয়া-দাওয়া করিয়ে কাজী প্রস্তুতি নিচ্ছেন বিয়ে পড়ানোর। এ সময় হাজির হন ইউএনও এরশাদ উদ্দিন। তাঁকে দেখেই ভোঁ দৌড় বর ও তাঁর লোকজনেরা। এক পর্যায়ে ধরা পড়েন কনের বাবা।

 

 

পুলিশ তাঁকে আটক করে উপজেলা সদরে আনার পর পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা ও ভ্রাম্যমাণ আদালতে ধার্যকৃত ১০ হাজার টাকা জরিমানা দিয়ে শেষ রক্ষা পান। গতকাল শুক্রবার বিকেলে এ ধরনের ঘটনাটি ঘটে ময়মনসিংহের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাঙ্গারা গ্রামে।

 

 

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ভ্যানচালক জামাল উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার। স্থানীয় একটি মাদরাসায় নবম শ্রেনিতে পড়ে। এ অবস্থায় তার সঙ্গে বিয়ের দিন তারিখ ধার্য হয় পাশের হাড়িয়াকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আমিনুল ইসলামের (২২) সঙ্গে। গতকাল শুক্রবার ছিল বিয়ের দিন। যথারীতি সকাল থেকেই বিয়ের আয়োজন চলছিল।

 

 

এ সময় এলাকার এক ব্যক্তির ফোন পান উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন। তিনি বলেন, ফোন করে জানানো হয় কনে রাজী না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কনের বাবাকে জানিয়ে দেওয়া হয় এই বাল্যবিয়ে বন্ধ করার জন্য। কিন্তু বিয়ে বন্ধ না করে সকল কার্যক্রম চালিয়ে যায়।

 

 

এ অবস্থায় তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পান। এক পর্যায়ে বরের সন্ধান করলে দেখা যায় বর ও তার লোকজন দৌড়ে পালিয়ে যেতে। এ সময় কনের জন্ম নিবন্ধন দেখতে চাইলে যাচাইকালে দেখা যায় কনে নবম শ্রেনিতে পড়লেও ভুয়া জন্ম নিবন্ধনে তার বয়স ১৯ বছরের ওপরে। জন্ম নিবন্ধনে নেই স্থানীয় চেয়ারম্যানের সাক্ষর। এ সব ঘটনা স্বীকার করলে কনের বাবাকে আটক করে উপজেলা সদরে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট এরশাদ উদ্দিন বলেন, কোনোভাবেই বাল্যবিয়ে বরদাস্ত করা হবে না। কঠোর হাতে দমন করা হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD