আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদি হয়ে রোববার খুলনা থানায় এ মামলা দায়ের করেন।

 

 

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ধারা ২৫ (২), ২৮ (২), ২৯ (১), ৩১ (২) ও ৩৫ (২) এ মামলা হয়। মামলা নং-১৩।

 

 

সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তাতে সারাদেশ উত্তাল। কুুরুচিপূর্ণ মানহানীকর বক্তব্যের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন তথ্য ডিজিটাল ডিভাইস ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়েছে। এ মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ‘মোসাদ্দেক জায়গীরদার’ নামে ফেসবুক আইডি পরিচালনাকারীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD