আবারও ইসির সভা বর্জন করলেন মাহবুব তালুকদার Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




আবারও ইসির সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

আবারও ইসির সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার-rtvonline




অনলাইন ডেস্ক //
আবারও নোট অব ডিসেন্ট দিয়ে কমিশনের সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার সকাল সোয়া এগারটায় আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা শুরুর কিছুক্ষণ পর নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার।

নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনের বিষয়টি মাহবুব তালুকতার নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে এসেছি। তবে কী কারণে বেরিয়ে এসেছেন তা জানাননি তিনি।

জানা যায়, নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে গেল ৩০ আগস্ট জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশন সভা চলাকালে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD