আখের রস খেয়ে ৬ জন হাসপাতালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আখের রস খেয়ে ৬ জন হাসপাতালে

আখের রস খেয়ে ৬ জন হাসপাতালে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  কিশোরগঞ্জের ভৈরবে আখের রস খেয়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শহরের নিউটাউন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রহমত আলীর বাসায় তার এক মামা এক বোতল আখের রস নিয়ে আসেন। রস দিয়ে তিনি কুমিল্লায় চলে যান। সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে রহমত আলী, তার স্ত্রী পুস্প, তার সন্তান কিশোরী মেয়ে ঝুমা ও দুই সন্তান সাদ্দাম সাগর ও এক প্রতিবেশী শিশু আখের রস পান করেন। রস পান করার কিছুক্ষণ পর একে একে জ্ঞান হারাতে থাকে সবাই। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে মাথায় পানি ঢালেন ও টক খাওয়ানোর পর প্রতিবেশী শিশুর জ্ঞান ফিরে আসে সে এলাকায় চিকিৎসা নেয়।

একই পরিবারের পাঁচ জনের জ্ঞান না ফেরায় তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্য রহমত আলী, তার স্ত্রী পুস্পকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অন্য সদস্য ঝুমার জ্ঞান না ফেরায় এবং তার প্রেশার কমে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তানজিনা আক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক তানজিনা আক্তার জানান, ৪ জনের অবস্থা উন্নতির দিকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD