আ.লীগ প্রার্থীর পোস্টারে রাখাইন ভাষা! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আ.লীগ প্রার্থীর পোস্টারে রাখাইন ভাষা!

আ.লীগ প্রার্থীর পোস্টারে রাখাইন ভাষা!




অনলাইন ডেস্ক:কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সারওয়ার কমল। নির্বাচন উপলক্ষে ব্যানার, পোস্টার সবাই ছাপিয়েছেন, তার ব্যতিক্রম হয়নি কমলেরও। তবে তার একটি পোস্টারে দেখা গেল ভিন্নতা।

ভিন্নতা বলতে তার পোস্টারে বাংলা ভাষার পরিবর্তে পাওয়া গেছে রাখাইন ভাষা। যা আসলেও ভিন্নতার পরিচয় দিয়েছে। এই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। তবে এ পোস্টার কমল ছাপিয়েছেন কিনা, সে ব্যাপারে তার প্রচার সেলের প্রধান নীতিশ বড়ুয়া বলেন, এরকম কোন পোস্টার তারা ছাপাননি, তবে যেহেতু রাখাইনরা বাংলা ভাষা তেমন বোঝেন না, সেক্ষেত্রে রাখাইন গোষ্ঠীরা এমন পোস্টার ছাপতে পারে।

কক্সবাজার-৩ আসনে ভোটারদের একাংশ রাখাইন জনগোষ্ঠী। এই আসনে তাদের সংখ্যা প্রায় ১৫ হাজার। স্বাভাবিকভাবেই বাংলা বোঝেন না তারা। তাই তাদের নজর কাড়তে রাখাইন ভাষায় নির্বাচনী পোস্টার ছাপিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। তবে এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। ২০০৮ সালে সেখান থেকে জয় পায় বিএনপি। তবে ২০১৪ সালে আসনটি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন কমল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD