অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান চিত্রনায়িকা মুনমুন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান চিত্রনায়িকা মুনমুন

অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান চিত্রনায়িকা মুনমুন

অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান চিত্রনায়িকা মুনমুন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। গত বছরের জুলাই মাসে তার বিবাহবিচ্ছেদ হয়। সন্তানদের নিয়েই এখন তার সুখের সংসার। তবে মনের মতো ভালো ছেলে পেলে যে কোন সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

 

 

মুনমুন বলেন, ‘জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।’ তিনি মনে করেন, তার জীবনে যা ঘটেছে সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়।

 

 

সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনকে নতুন ভাবে সাজাতে। আর বিয়েটা ভবিষ্যতের ওপরই ছেড়ে দিয়েছেন।

 

 

বিচ্ছেদ প্রসঙ্গে এই চিত্রনায়িকা জানান, গত বছর লকডাউন শুরু হলে স্টেজ শোও বন্ধ হয়ে। ফলে কাজও কমে যায় তার। দুই সন্তান নিয়ে অর্থসংকটে পড়েন মুনমুন। সেসময় স্বামী মোশাররফ হোসেন কোনো ধরনের সহযোগিতা করেননি। সংসার খরচ ও সন্তানকে কেন্দ্র করে দীর্ঘদিনের মান–অভিমানেই তাদের সংসার ভেঙে যায়।

 

এরপর থেকেই সন্তানদের নিয়ে আলাদা থাকছেন মুনমুন। এদিকে, বিবাহবিচ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে সন্তানদের কথা চিন্তা করে তিনি তার সিদ্ধান্ত বদলান। গত সেপ্টেম্বরে অভিনয় করেন ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে। বর্তমানে তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ।

 

 

এর আগে, ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে পাড়ি জমান চিত্রনায়িকা মুনমুন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে আবারও যুক্ত হন শোবিজ অঙ্গনে।

 

যাত্রায় অভিনয় করতে গিয়ে মোশাররফ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। ২০০৯ সালে তারা বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। সালমান ও যশ নামে তাদের দুই ছেলে আছে। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১০ বছর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD