আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর ভাষণ সম্প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হবে। একই দিনে রাত ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও আজ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। এসব ভাষণের মাধ্যমে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রাক্কালে তাদের বক্তব্য ও অবস্থান জনগণের সামনে তুলে ধরবে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ৮ ও ৯ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ভাষণগুলো ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে এবং নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বাড়াবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD