সংকটাপন্ন ওবায়দুল কাদের, লাইফ সাপোর্টে হাসপাতালে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংকটাপন্ন ওবায়দুল কাদের, লাইফ সাপোর্টে হাসপাতালে

সংকটাপন্ন ওবায়দুল কাদের, লাইফ সাপোর্টে হাসপাতালে




ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা সংকটজনক।

বিশ্বস্ত সূত্র জানায়, বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে আক্রান্ত ওবায়দুল কাদের বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনের একটি বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল। তবে গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এক পর্যায়ে প্রায় অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় আংশিক সাড়া মিললেও তার অবস্থা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গত জুনে বিবিসি বাংলার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন যে তিনি কলকাতায় অবস্থান করছেন।

সাক্ষাৎকারে আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার বাসা পরিবর্তন করেন। অবশেষে ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ছাড়তে বাধ্য হন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা ও দমননীতির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি বলেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ তৈরি হলে তখন ভুল স্বীকার ও অনুশোচনার বিষয়টি আলোচনায় আসবে।

রাজনৈতিক জীবনে ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD