জনমত জরিপে বিএনপির পক্ষে সত্তর শতাংশ ভোটার Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




জনমত জরিপে বিএনপির পক্ষে সত্তর শতাংশ ভোটার

জনমত জরিপে বিএনপির পক্ষে সত্তর শতাংশ ভোটার




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জনমত জরিপে বিএনপিকে সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে দেখানো হয়েছে। জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থন রয়েছে ১৯ শতাংশ।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফল প্রকাশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

তিনি জানান, দেশের সব ৩০০ সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের সরাসরি মতামত নেওয়া হয়েছে। জরিপটি ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয়।

জরিপে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়—আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিতে চান। উত্তরে ৭০ শতাংশ বিএনপি, ১৯ শতাংশ জামায়াতে ইসলামী, ২ দশমিক ৬ শতাংশ এনসিপি এবং ৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা জানান। খুব সামান্য সংখ্যক, অর্থাৎ ০ দশমিক ২ শতাংশ মানুষ ভোট না দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরেক প্রশ্নে কোন দল সরকার গঠন করবে জানতে চাইলে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপির কথা বলেন। জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ। এনসিপির সম্ভাবনার কথা বলেন এক শতাংশের বেশি উত্তরদাতা।

কে নির্বাচনে বিজয়ী হবে—এই প্রশ্নে ৭৪ শতাংশ উত্তরদাতা বিএনপির জয় নিশ্চিত বলে মনে করেন। ১৮ শতাংশ জামায়াতের বিজয়ের সম্ভাবনা দেখেছেন। এছাড়া ১ দশমিক ৭ শতাংশ এনসিপি এবং এক শতাংশের কিছু বেশি জাতীয় পার্টির সম্ভাবনার কথা জানান।

গত নির্বাচনে ভোটদানের বিষয়ে প্রশ্নে ৩৫ শতাংশ বলেন, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ জানান, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD