সিইসির সঙ্গে বৈঠক, ২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সিইসির সঙ্গে বৈঠক, ২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান

সিইসির সঙ্গে বৈঠক, ২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সোমবার বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

বৈঠকে মূলত তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আইনগত প্রক্রিয়া, নির্বাচন কমিশনের অনুমোদন এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর ২৭ ডিসেম্বর তিনি ভোটার হবেন।” তিনি আরও জানান, ভোটার হিসেবে নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করেই সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন।

তবে এখনও তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে ভোটার নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD