চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেবো না: মির্জা ফখরুল Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেবো না: মির্জা ফখরুল

চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেবো না: মির্জা ফখরুল




ডেস্ক রিপোর্ট ॥ চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তা সুসংহত করার জন্য ঐক্যের ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের জাতীয় স্বপ্ন ও আত্মত্যাগের পথরোধ না করে। অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র—সে পথ থেকে কেউ সরে যেতে পারি না।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রফেসর ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো রচিত বিভিন্ন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগাতে এখন ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। দেশপ্রেমিক সব শক্তি এক হয়ে এগিয়ে গেলে একটি নতুন রাষ্ট্রব্যবস্থার সূচনা সম্ভব।”

তিনি বলেন, “যে তরুণরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, তারা আমাদের ভবিষ্যতের প্রতীক। তাদের ত্যাগকে মূল্য দিতে হলে আমাদের স্বপ্ন বাস্তবায়নের যাত্রাকে থামানো যাবে না।”

অনুষ্ঠানে ‘ভিশন ২০৩০’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই বইটি মূলত প্রফেসর মাহবুব উল্যাহর চিন্তার প্রতিফলন। রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ধারণাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশ এখন নতুন সময়ের পথে। গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, তা অর্জনে আমাদের ঐক্য অপরিহার্য। চব্বিশের অভ্যুত্থান আমাদের নতুন সাহস দিয়েছে—এ বিজয়কে সুসংহত করা এখন সময়ের দাবি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD