ব্যর্থ রাষ্ট্র ঠেকাতে গণতান্ত্রিক সংস্কার জরুরি: মির্জা ফখরুল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব্যর্থ রাষ্ট্র ঠেকাতে গণতান্ত্রিক সংস্কার জরুরি: মির্জা ফখরুল

ব্যর্থ রাষ্ট্র ঠেকাতে গণতান্ত্রিক সংস্কার জরুরি: মির্জা ফখরুল




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে বিভক্ত করতে কাজ করছে। গণতন্ত্রের শক্তিকে দুর্বল করার এ প্রচেষ্টা অত্যন্ত সুনিপুণ ও পরিকল্পিত বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনকে খণ্ডিত করতে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ সক্রিয়।
তিনি বলেন, “শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে যে মবোক্রেসি সৃষ্টি হলো—তা কি রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি কৌশল ছিল না, সেই প্রশ্ন আজও রয়ে যায়।”

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে হলে জাতীয় ঐক্যই হতে পারে প্রধান সমাধান। দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের মুক্ত পরিবেশ নিশ্চিত না হলে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।

তিনি আরও বলেন, শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; বরং নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দায়িত্বশীল আচরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় থাকাই প্রধান শর্ত। বিএনপির মহাসচিব বলেন, “স্বাধীন বিচার বিভাগ, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।”

তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য। জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত হলেই দেশ ব্যর্থ রাষ্ট্রের দিক থেকে সরে আসতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD