গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত




নিয়ামুর রশিদ শিহাব,(গলাচিপা) সংবাদদাতা:
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ বিষয়কে গুরুত্ব আরোপ করে পটুয়াখালীর গলাচিপা ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা সমবায় অধিদপ্তর কতৃক আয়োজিত এক বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন- অর-রশীদ এর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা মিলনায়তন থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সমবায় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমবায় কর্মকর্তা তার বক্তৃতায় বলেন, সমবায় সমিতি গুলোকে নিয়ম- নীতি মেনে সমিতির কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। যাতে সাধারন মানুষরা সমিতির মাধ্যমে স্বাবলম্বী হয়ে সুন্দর দেশ গড়ার ভূমিকা রাখতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ. আর. এম, সাইফ্ল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সানজিদা লায়লা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD