কলাপাড়া সেতুতে ঘুরতে আসা ২ বন্ধুর মোবাইল-টাকা ছিনতাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া সেতুতে ঘুরতে আসা ২ বন্ধুর মোবাইল-টাকা ছিনতাই

কলাপাড়া সেতুতে ঘুরতে আসা ২ বন্ধুর মোবাইল-টাকা ছিনতাই

কলাপাড়া সেতুতে ঘুরতে আসা ২ বন্ধুর মোবাইল-টাকা ছিনতাই




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুতে ঘুরতে এসে ছিনতাইকারীর কবলে পড়েছেন জুয়েল হাওলাদার ও তানভীর নামে দুই বন্ধু। এ সময় তাদের মারধর করে ১টি স্মার্ট ফোন ও বিশ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা।

 

 

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। ছিনতাইয়ের কবলে পড়া জুয়েলের বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৪ নং ওয়ার্ডে এবং তানভীরের বাড়ি লতাচাপলী ইউপির পাঞ্জুপাড়া এলাকায়। তারা দুজনেই কুয়াকাটা সী-বিচে ফটোগ্রাফারের কাজ করেন।

 

 

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে ক্যামেরার ব্যাটারি নিতে বন্ধু তানভীরকে নিয়ে কলাপাড়া পৌরশহরের উদ্দেশ্যে আসেন জুয়েল। পথিমধ্যে আন্ধার মানিক নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর টিয়াখালীর ইটবাড়িয়া পয়েন্টে মোটরসাইকেল থামিয়ে নিজেদের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন দুই বন্ধু। এ সময় সাব্বির ও রাহাত হাওলাদারসহ অজ্ঞাত এক যুবক তাদের ওই সেতু সংলগ্ন একটি ইটের ভাটায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাদের কাছে ক্যামেরা এবং ফোন রেখে দ্রুত ঘটনাস্থল ছাড়ার হুমকি দেয় ছিনতাইকারীরা। এ সময় দুই বন্ধু তা দিতে না চাইলে তাদের মারধর করে এবং পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়।

 

 

ঘটনার সময় আহতরা চিৎকার দিলে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য নিজাম হাওলাদার সেখানে ছুটে যান। পরে তার সহযোগিতায় দুই ফটোগ্রাফারের ক্যামেরা এবং মোবাইল ফেরত দিলেও ফের সেখানে দুই বন্ধুকে মারধর করে ছিনতাইকারীরা।

 

 

ইটবাড়িয়া ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নিজাম হাওলাদার বলেন, আমি অনেক চেষ্টা করে কুয়াকাটার ওই দুই যুবকের ক্যামেরা এবং মোবাইল ফেরত আনতে পারলেও আমার সামনেই তাদের মারধর করা হয়েছে। এমনকি আমাকেও হুমকি দেওয়া হয়।

 

 

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান বলেন,আমরা একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD